প্রতিযোগিরা পেল বই উপহার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত করতে ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে বরিশালের গৌরনদী উপজেলার শতবর্ষী বিদ্যাপিঠ মাহিলাড়া অনন্ত নারায়ন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত চলা অনুষ্ঠানে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধানশিক্ষক প্রণয় কান্তি অধিকারী, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি খোকন আহম্মেদ হীরা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন কবিরাজ, সাধারণ সম্পাদক আবুল কালাম মৃধা সহ অন্যান্যরা। শেষে ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে বই বিতরণ করা হয়।



