কারাগারে বসে এইচএসসি পরীক্ষা, অতঃপর...
কারাগারে বসে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া এক শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।
বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে জয়পুরহাট জেলা কারাগার থেকে এ তথ্য পাওয়া গেছে।
শিক্ষার্থী আরাফাত পাঁচবিবি উপজেলার বাসিন্দা। তিনি মহীপুর হাজী মহসীন সরকারি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, জেলায় এবার ৮ হাজার ৯০০ এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। তাদের মধ্যে এক পরীক্ষার্থী কারাগারে বসে পরীক্ষা দিয়েছিলেন।
জয়পুরহাট জেলা কারাগারের জেলার কামরুল ইসলাম বলেন, আরাফাত গত বছরের জুলাই মাসের ২৭ তারিখ থেকে নারী ও শিশু নির্যাতন মামলায় কারাগারে রয়েছেন। আদালতের নির্দেশে ওই শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা নেওয়া হয়েছিল। বর্তমানে শিক্ষার্থী আরাফাত নারী ও শিশু নির্যাতন মামলায় কারাগারে রয়েছেন। ফলাফলে অকৃতকার্য হয়েছে।



