ভোলা ৩ আসনে আওয়ামী লীগের দলীয় মনোয়ন মনোনয়ন ফরম কিনলেন ৬জন

ভোলা ৩ আসনে আওয়ামী লীগের দলীয় মনোয়ন মনোনয়ন ফরম কিনলেন ৬জন

লালমোহন ভোলা প্রতিনিধি :

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম ক্রয়ে এখন পর্যন্ত ৬ জনের নাম পাওয়া গেছে।

এদের মধ্যে বর্তনান সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন, সাবেক সংসদ সদস্য মেজর (অব:) জসিম উদ্দিন, ইঞ্জিনিয়ার মীর মোবাশ্বের আলী স্বপন, ইঞ্জিনিয়ার মোঃ আবু নোমান হাওলাদার, মো. রাকিব হোসেন সোহেল ও মোহাম্মদ কামরুজ্জামান শাহ।

শনিবার ফরম কিনেছেন আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন, মেজর (অব:) জসিম উদ্দিন ও ইঞ্জিনিয়ার মোঃ আবু নোমান হাওলাদার। আজ রবিবার দলীয় মনোনয়ন ফরম জমাও দিয়েছেন ইঞ্জিনিয়ার মোঃ আবু নোমান হাওলাদার।

তিনি বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য, সাবেক ছাত্রলীগ নেতা এবং বিবিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া ইঞ্জিনিয়ার মীর মোবাশ্বের আলী স্বপন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আরো কয়েকবার মনোনয়ন ফরম কিনেছেন। তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের সাবেক ভিপি এবং হরাইজন গ্রুপের সিইও।

রবিবার আওয়ামী লীগের ফরম ক্রয় করেছেন রাকিব হোসেন সোহেল। তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের