আদালতে সাক্ষ্য দেয়ার জেরে ঝিনাইদহে দুই সাংবাদিককে মারধর

আদালতে সাক্ষ্য দেয়ার জেরে ঝিনাইদহে দুই সাংবাদিককে মারধর

আদালতে সাক্ষী প্রদানের জেরে ঝিনাইদহে দুই সাংবাদিককে মারধর করেছে বিবাদী পক্ষে। বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকালে জেলার আদালত চত্বরে এ হামলার ঘটনা ঘটে।

আদালত চত্বর থেকে বের হওয়ার পরপরই প্রতিদিনের বাংলাদেশের স্টাফ রিপোর্টার আব্দুর রহমান মিল্টন ও ডেইলি বাংলাদেশের ঝিনাইদহ জেলা প্রতিনিধি রামিম হাসানের ওপর হামলা হয়।

জানা গেছে, হামলাকারীরা ২০১৮ সালের হামলা ও ভাংচুর মামলার বাদী। ভুক্তভোগী দুই সাংবাদিক জানান, ওই মামলার সাক্ষী দিতে দুপুরে আদালতে যান তারা। পরে আদালত চত্বর থেকে বের হওয়ার পরই বিবাদী পক্ষের জহুরুল ইসলাম ওরফে হিরো ও শামিমুল ইসলাম শামীম তাদেরকে বেধড়ক মারধর শুরু করে।

পরে স্থানীয়রা ভুক্তভোগী দু’জনকে উদ্ধার করে। এ ঘটনায় সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।