গৌরনদীতে বাসের ধাক্কায় শিশু নিহত

গৌরনদীতে বাসের ধাক্কায় শিশু নিহত

বরিশালের গৌরনদীতে বাসের ধাক্কায় অনিক মিস্ত্রি (৭) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত অনিক উপজেলার বাটাজোর ইউনিয়নের দেওপাড়া গ্রামের রঞ্জিত মিস্ত্রির ছেলে। ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাইসখোলা নামক এলাকায়  সোমবার বিকেলে এ দূর্ঘটনা ঘটে। 

গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট সুমন চন্দ্র সরকার জানান, রাস্তা পারাপারের সময় নবীনবরন নামের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হয় অনিক। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় চালক মোঃ রুবেল সহ ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।