চিনির দাম কেজিতে ২৫ টাকা বাড়ানোর প্রস্তাব মিল মালিকদের

চিনির দাম কেজিতে ২৫ টাকা বাড়ানোর প্রস্তাব মিল মালিকদের

আসন্ন কোরবানির ঈদের আগে প্রতি কেজি খোলা চিনির দাম ২০ টাকা এবং প্যাকেটজাত চিনির দাম ২৫ টাকা বারাতে যাচ্ছেন আমদানিকারক ও পরিশোধনকারী মিলমালিকেরা।

গতকাল সোমবার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাণিজ্যসচিব বরাবর পাঠানো চিঠিতে জানানো হয়েছে, খোলা চিনির কেজি ১৪০ টাকা এবং প্যাকেটজাত চিনির দাম ১৫০ টাকা করা হবে।

বর্তমানে প্রতি কেজি খোলা চিনির সরকার নির্ধারিত দাম ১২০ টাকা এবং প্যাকেট চিনির দাম ১২৫ টাকা।

তবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ১৯ জুনের বাজার পর্যবেক্ষণ থেকে জানা গেছে, সরকার নির্ধারিত দামে বাজারে চিনি বিক্রি হচ্ছে না। বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১৪০ টাকা দরে।

বাণিজ্যসচিবকে পাঠানো সুগার রিফাইনার্সের চিঠিতে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারে সরকার নির্ধারিত দামে চিনি বিক্রি করতে গিয়ে লোকসানের মুখে পড়ছে রিফাইনারি কম্পানিগুলো।’

তবে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ব্যবসায়ীদের দাবি অনুযায়ী চিনি আমদানি থেকে শুল্ক প্রত্যাহার ও হ্রাস করার পরও দাম বাড়ানোর এ দাবি অযৌক্তিক।